কি করে একটি কাচা ডিমকে না ভেংগে কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন?
উত্তরঃ আপনি যে ভাবে ইচ্ছে ফেলতে পারেনlll, কেননা ডিম যেভাবেই পরুক কংক্রিটের ফ্লোর কখনো ভাংবে না।
শুইতে গেলে দিতে হয়lll, না দিলে ক্ষতি হয়,
কালিদাস পন্ডিত কয়lll, যাহা বুঝেছ, তাহা নয়।
উত্তরঃ দরজার খিল
শহর থেকে এল সাহেবlll কোর্ট প্যান্ট পরে,
কোর্ট প্যান্ট খোলার পরেlll চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ
১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে?
উত্তরঃ কোন সময়ই লাগবে নাlllকারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে।
বাংলা ধাঁধা উত্তর সহ
একটা ঘড়ির উপর দিয়ে একটা
ঘোড়া চলে গেল, lllঘড়িটার কটা বাজবে।
উত্তরঃ বারোটা।
পোলা কালে বস্ত্রধারীlll যৌবনে উলঙ্গ,
বৃদ্বকালে জটাধারী,lll মাঝখানে সুড়ঙ্গ।
উত্তরঃ বাঁশ
বাঘের মত লাফ দেয়,lll কুকুর হয়ে বসে,
পানির মধ্যে ছেড়ে দিলেlll, ছোলা হয়ে ভাসে।
উত্তরঃ ব্যাঙ
তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা ভোর বেলাতে বলতো দেহি কোন দেশেতে সূর্য ওঠে মাঝ রাতেতে।
উত্তরঃ নরওয়ে।
কালিদাস পন্ডিতের ফাঁকি, আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকী।
উত্তরঃ কিছুই না, শূন্য।
