১. দুই হাত আছে তার/ আরো আছে মুখ/ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?


উত্তর : ঘড়ি।


২. জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণ?


উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।


৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম?


উত্তর : দস্তানা।


৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কে ক’বে?


উত্তর : ডিম।


৫. ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?


উত্তর : বোতল।


৬. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?


উত্তর : টাওয়েল বা গামছা।


৭. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?


উত্তর : মানুষের বয়স।


৮. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?


উত্তর : তোমার নাম।


৯. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?


উত্তর : তোমার ছায়া।


১০. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?


উত্তর : চাঁদ।