Song : Amra Shobai

Web Series : Montu Pilot season 3

Singer : Ishan Mitra (Male version)

Composition : Amit Chatterjee

Lyricist : Debaloy Bhattacharya

Programming : Shubhro Bhattacharya

Label : SVF Music

.................................................................................................................................................................


আমরা সবাই সবাই শুধু হেরে যাই

শুধু কিছু রঙ ছড়াই,

স্মৃতির শহর শহর মাটি আর খড়

আহত নগর তোকে চায়।

হারায় হারায় সব এমনি হারায়

স্বপ্নে দাঁড়ায় চেনা মুখ,

এ তুমি আজ আজ বৃষ্টির সাজ

সেজেছ হারাবার মতই ..

ভেসে যায়, ভেসে যায় সীমানা ছাড়ায়

যারা ভালবেসেছিল বন্দর,

যদি সে আবার আবার, শুধু একবার

ফিরে তাকাবার মতই।


প্রান্তরে প্রান্তরে কেউ কোনও অন্তরে

কেটেছে নিজের হাতে শেষ পরিখা,

আমরা সবাই সবাই গল্প সাজাই

অল্প বাঁচার প্রয়োজন,

এ তুমি কার কার চেয়েছ আবার

দু’হাতে তোমার আয়োজন।


হারায় হারায় সব এমনি হারায়

স্বপ্নে দাঁড়ায় চেনা মুখ,

এ তুমি আজ আজ বৃষ্টির সাজ

সেজেছ হারাবার মতই ..


আমরা সবাই সবাই শুধু হেরে যাই

শুধু কিছু রঙ ছড়াই,

স্মৃতির শহর শহর মাটি আর খড়

আহত নগর তোকে চায়।