Song : Raat Kototuku Dewaler
Web Series : Montu Pilot season 3
Singer : Ishan Mitra
Composition : Amit Chatterjee
Lyricist : Debaloy Bhattacharya
Programming : Atanu Mitra
Label : SVF Music
.................................................................................................
রাত কতটুকু দেওয়ালের
তার আশা ছিল খেয়ালে,
কার তাতে কী এসে যায়, হারালে।
ক্ষত যা ছিল গোলাপের
বাকি যা কিছু প্রলাপের,
কার তাতে কী ক্ষতি হয়, ফুরোলে।
এই চলে যাওয়া আলেয়ার মত মৃত নদীখাতে
বিষাদ বাগান জুড়ে আগুন ছড়ায় নিজে হাতে,
যত পায়রা মরেছে রোজ পুড়ে যাওয়া পালকের শোকে
তাদের মৃত ছায়া আকাশে প্রচার করে তোকে।
রাত কতটুকু দেওয়ালের
তার আশা ছিল খেয়ালে,
কার তাতে কী এসে যায়, হারালে।
ক্ষত যা ছিল গোলাপের
বাকি যা কিছু প্রলাপের,
কার তাতে কী ক্ষতি হয়, ফুরোলে।
আমরা ফিরব এই মৃত শহরে ভুল বিশ্বাসে
খুঁজে গেছি কাকে বলে নিশ্বাস আমাদেরই লাশে,
আমরা শিখেছি এক আলপথে হাত ধরে থাকা
আমরা থেকেছি এক গলিপথ ভালবেসে একা।
রাত কতটুকু দেওয়ালের
তার আশা ছিল খেয়ালে,
কার তাতে কী এসে যায়, হারালে।
